যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে তীব্র শীতকালীন ঝড়ের কারণে জনজীবন বিপর্যস্ত। নিউ জার্সি ও নিউ ইয়র্কের কিছু এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক সিটি এবং দক্ষিণ কানেকটিকাট পর্যন্ত ৪ থেকে ৫ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। খবরটি জানিয়েছে ফক্স নিউজ।

\r\n

স্থানীয় সময় শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি, তুষারপাত এবং বরফের সঙ্গে শুক্রবার রাত পর্যন্ত নিউ ইয়র্কের পাওলিংয়ে ৭ ইঞ্চি, কানেকটিকাটের ওয়াটারবারিতে ৬.৫ ইঞ্চি এবং নিউ ইয়র্কের ওলকেটে ৭ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে।

\r\n

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল অঙ্গরাজ্যের অর্ধেকেরও বেশি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এই ঘোষণা মোট ৩৬টি কাউন্টিতে কার্যকর, যার মধ্যে নিউ ইয়র্ক সিটির পাঁচটি বরোও রয়েছে।

\r\n

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত বিস্তৃত এলাকায় তুষারপাত চলতে পারে। মিড-হাডসন, নিউইয়র্ক সিটি এবং লং আইল্যান্ডে তুষারপাতের মাত্রা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে ৪ থেকে ৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে এবং কিছু স্থানে বরফের স্তর এক ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। এর ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়া এবং দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।