যশোর শার্শা উপজেলার  লক্ষণপুর ইউনিয়নের লক্ষণপুর কলোনি পাড়ায় জামায়াতের মহিলা কর্মীরা  নির্বাচনী প্রচারণা ও ভোটার স্লিপ বিতরণ করতে গেলে বিএনপির মহিলা কর্মী কর্তৃক হামলার শিকার হন।



উক্ত ঘটনায় লক্ষণপুর কলোনীপাড়া গ্রামের আলী হোসেনের স্ত্রী পুতুল ও তার মেয়ে কবিতা খাতুন এবং জহর আলীর স্ত্রী যমুনা খাতুন এই  হামলা চালায়।

সন্ত্রাসী হামলায় নাসরিন সুলতানা স্বপ্না (ইউনিয়ন টিম সদস্য) এর কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে  মাথায় ফোন দিয়ে আঘাত করে রক্তাক্ত করা হয়। এছাড়াও আনোয়ারা খাতুন ( থানা কর্মপরিষদ সদস্য)  ও তাযকিরা খাতুন( লক্ষণপুর ইউনিয়ন সভানেত্রী) কে হেনস্তা ও মারধর করে। দুইটা মোবাইল বিএনপির  মহিলা কর্মীরা ছিনিয়ে নেয় ও একটা মোবাইল নষ্ট করে দেয়। এখনো পর্যন্ত থানা থেকে তেমন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।