ময়মনসিংহ উত্তর জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিএনপির ২৬ নেতাকর্মী দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের ফলে তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

শনিবার (৩১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতদের মধ্যে হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবী মোজাম্মেল হোসেন খান, সাজ্জাদ হোসেন খান হীরা, আ ন ম সাদেকুর রহমান নঈম; উপজেলা সদস্য মো. সুজারুল ইসলাম ফকির, এখলাস উদ্দিন বিএসসি ও হাবিবুর রহমান রয়েছেন।

হালুয়াঘাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ দেলোয়ার হোসেন বিপ্লব, মোল্লা মো. আলী সাবরী মনি, ডা. আবুল কাশেম মেম্বার; পৌর সদস্য মো. মতিউর রহমান মতি, মো. শরিফুল আলম ও মো. হাবিবুর রহমানকেও বহিষ্কার করা হয়েছে।

ধোবাউড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কাছিম উদ্দিন বিশ্বাস, মো. নজরুল ইসলাম দুলাল, মো. মঞ্জুরুল হক মুঞ্জু, মো. মেজবাহ উদ্দিন মামুন ও মো. আব্দুস শহিদ মিয়া এবং সদস্যরা মো. ওয়াজেদ আলী মাস্টার, মো. আজিজুল হক, মো. আব্দুর রশিদ মেম্বার, মো. কবিরুল ইসলাম টিটুল, খন্দকার আক্কাছ আলী, মো. শাখাওয়াত হোসেন, মো. আব্দুল হামিদ মেম্বার, মো. শামীম মিয়া, মো. মাসুদ সরকার, মো. মোশারফ হোসেন, মো. মারফত আলী মেম্বার ও মো. কামাল সরকারও বহিষ্কৃত হয়েছেন।

এর আগে শুক্রবার (৩০ জানুয়ারি) নোয়াখালীর সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটন দলীয় নীতি লঙ্ঘন ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে দল থেকে বহিষ্কৃত হন।

পূর্বে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানার ২০ নেতাকর্মীকেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছিল।