রাজধানীর মোহাম্মদপুর থানাধীন শাহজাহান রোডের একটি বাসায় মালাইলা আফরোজ ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজকে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসার গৃহকর্মীই এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়েছে।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত সেখানে পৌঁছে যায়।
ঘটনাস্থলে থাকা এক এসআই জানিয়েছেন, নিহত লায়লার স্বামী আজিজুর রহমান উত্তরার একটি স্কুলের শিক্ষক। সকালে তিনি বাসার বাইরে ছিলেন। সাড়ে ১০টার দিকে ফিরে এসে স্ত্রী ও মেয়ের মরদেহ দেখতে পান বলে তিনি পুলিশকে জানান।
এক আত্মীয় জানান, গৃহকর্মীই তাদের ছুরিকাঘাতে হত্যা করেছে বলে তাদের সন্দেহ। সকালে ফ্ল্যাটে গিয়ে তারা ঘরের মধ্যে মরদেহ দেখতে পান। তখন গৃহকর্মীও পালিয়ে যায়।
মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
\r\n\r\n\r\n\r\n\r\n
পুলিশের একটি সূত্র জানিয়েছে, গৃহকর্মীর নাম আয়েশা। ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর সে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে এবং তদন্ত এগিয়ে নিচ্ছে।





