কসবা (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:বিএনপির মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে গণসংযোগে নেমেছে কসবা উপজেলা যুবদলের নেতাকর্মীরা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কসবা নতুন বাজার এলাকায় এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় যুবদল নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের প্রার্থী মুশফিকুর রহমানের প্রতি সালাম জানিয়ে সাধারণ ভোটারদের কাছে তার পক্ষে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে নেতাকর্মীরা মিরর নিউজকে জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কসবা-আখাউড়া আসনের মানুষের আশা ও ভরসার প্রতীক হচ্ছেন মুশফিকুর রহমান। তারা তার বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

নেতাকর্মীরা আরও বলেন, মুশফিকুর রহমান নির্বাচিত হলে এলাকার জনগণের দীর্ঘদিনের দুর্দশা লাঘব হবে এবং কসবা-আখাউড়ার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।