কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে একটি বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন নারী এবং এক শিশু রয়েছে। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, বাস ও মাইক্রোবাস বিপরীত দিকে চলার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের উদ্ধারসহ দু’টি যান উদ্ধার করা হয়েছে।
সংবাদ লোড হচ্ছে...





