বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের কল্যাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান বিশেষভাবে স্মরণীয়। তিনি সাংবাদিকদের সর্বদা শ্রদ্ধা করতেন এবং রাষ্ট্রীয় সফরে সবসময় সংবাদকর্মীদের সঙ্গে রাখতেন। তার সময়ে বন্ধ থাকা পত্রিকা পুনরায় চালু হয়, ওয়েজ বোর্ড বাস্তবায়িত হয় এবং প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) ও প্রেস কাউন্সিল।
জিয়ার উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব ভবন নির্মিত হয় সরকারি অর্থায়নে। তিনি সাংবাদিকদের সমালোচনাকে ইতিবাচকভাবে নিতেন এবং সংবাদপত্রকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে মর্যাদা দেন। তার নেতৃত্বে গণমাধ্যম বিকাশের নতুন দিগন্ত উন্মোচিত হয়।
শহীদ জিয়া শুধু রাজনীতিতেই নন, গণমাধ্যমবান্ধব রাষ্ট্রনায়ক হিসেবেও স্মরণীয় হয়ে আছেন।





