আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।


\r\n

শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা বিএনপি মহাসচিবের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।


\r\n

এর আগে, গত বছরের ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব নিজেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেন। ওই তালিকায় ঠাকুরগাঁও-১ আসনে তার নামও অন্তর্ভুক্ত ছিল।


\r\n

উল্লেখ্য, আসন্ন নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন এবং ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী খাদেমুল ইসলামের মনোনয়নপত্রও যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।