পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ২ মার্চ, সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ কর্মসূচির বিস্তারিত জানানো হয়।

\r\n

কর্মসূচির মধ্যে রয়েছে শাখাভিত্তিক স্বাগত শোভাযাত্রা, সংগঠনের সব স্তরে শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল, মাসব্যাপী ফ্রি অর্থসহ কোরআন উপহার প্রদান, প্রত্যেক সদস্যকে তেলাওয়াত সহীহ করার পাশাপাশি নতুন করে অন্তত একজন শিক্ষার্থীকে কোরআন শেখানোর উদ্যোগ।

\r\n

এছাড়া, মসজিদভিত্তিক মক্তব ও কোরআন তালিম কোর্স আয়োজন করবে ছাত্রশিবির। অসচ্ছল, হতদরিদ্র পরিবার, এতিম, পথশিশু ও সুবিধাবঞ্চিতদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ, শিক্ষার্থী, হোটেল মালিক ও ব্যবসায়ীদের প্রতি কেন্দ্রীয় সভাপতির আহ্বান পৌঁছানো, এবং রমাদানের ক্যালেন্ডার ও ম্যানুয়াল শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিতরণ করার কাজও করবে সংগঠনটি।

\r\n

মাসব্যাপী ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক আলোচনাসভা, সেমিনার ও কালচারাল ইভেন্ট আয়োজনেরও নির্দেশনা দেওয়া হয়েছে সংগঠনের নেতাকর্মীদের।

\r\n

রমজানের পুরো মাসজুড়ে দেশের বিভিন্ন শাখা নিজস্ব সুবিধামতো সময়ে এসব কর্মসূচি পালন করবে।