মালয়েশিয়ার কুয়ালালামপুরে দেশটির হালাল শিল্পের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১২ আগস্ট) এক হোটেলে আয়োজিত এ বৈঠকে তিনি বলেন, “চলুন, এ বিষয়ে আমরা এগিয়ে যাই।”


\r\n

মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর দপ্তরের হালাল বিষয়ক সমন্বয়কারী দাতিন পদুকা হাজাহ হাকিমাহ বিনতে মোহাম্মদ ইউসুফ। উপস্থিত ছিলেন ইসলামিক ডেভেলপমেন্ট বিভাগের (জাকিম) মহাপরিচালক সিরাজুদ্দিন বিন সুহাইমি এবং হালাল ডেভেলপমেন্ট করপোরেশনের (এইচডিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হাইরোল আরিফাইন সাহারি।


\r\n

বৈঠকে কর্মকর্তারা জানান, বৈশ্বিক হালাল পণ্যের বাজারের বর্তমান আকার প্রায় ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা ২০৩০ সালের মধ্যে ৫ ট্রিলিয়নে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। মালয়েশিয়ার অন্তত ১৪টি হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে, যা এই বাজারের বড় অংশ দখল করে রেখেছে। প্রতিযোগিতায় রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।