জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম আসছে ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন। এরপর তিনি চার দিনের জন্য চীন সফরে যাবেন। এ সফরে তিনি আট সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।


এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি সফরের সফলতা কামনা করেন।


নাহিদ ইসলাম ও এনসিপির শীর্ষ নেতারা বলেন, আসন্ন সফর বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।


এর আগে গত জুলাইয়ে জামায়াতের আমির শফিকুর রহমান ও জুন মাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পৃথক প্রতিনিধি দল বেইজিং সফর করে।