জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।
মঙ্গলবার (১২ আগস্ট) গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের আমন্ত্রণে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য সচিব ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিভাগের প্রধান এরিক গিলান।
বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপ, জাতীয় সনদসহ বিভিন্ন বিষয়ে আলোচনার অগ্রগতি এবং কমিশনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন অধ্যাপক আলী রীয়াজ।





