যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের অবিলম্বে ১৪টি দেশ ত্যাগ করার জন্য সতর্কবার্তা জারি করেছে।
কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, “গুরুতর ঝুঁকির” কারণে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের যত দ্রুত সম্ভব এবং বর্তমানে বিদ্যমান পরিবহন ব্যবস্থা ব্যবহার করে এসব দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে।
সতর্কতার আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।





