মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্র সরকারের জরুরি নয় এমন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।


রোববার (৮ মার্চ) প্রকাশিত এক সতর্কবার্তায় সৌদি আরব ভ্রমণের পরিকল্পনা থাকা মার্কিন নাগরিকদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।


Al Jazeera-এর খবরে বলা হয়, ওই বার্তায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে—ইরানের সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার ঝুঁকি, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে সম্ভাব্য বিধিনিষেধ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণের বিষয়গুলো বিবেচনায় রেখে সৌদি আরব ভ্রমণের সিদ্ধান্ত নিতে।


নোটিশে আরও উল্লেখ করা হয়, গত এক সপ্তাহের বেশি সময় ধরে সৌদি আরবে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।