মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত না হওয়ার সত্বেও সরকারী গেজট ভুক্ত হওয়ার মানিকগঞ্জে আলোড়ন সৃষ্টি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ওমর ফারুক এবং সদস্য সচিবের নাহিদ মনিরের বিরুদ্ধে।
গত ১৩ ফেব্রুয়ারী অন্তর্বর্তী সরকারের শেষ দিকে জুলাই গণ-অভ্যুত্থানের আহতদের অনুদানের জন্য ২য় গেজেট প্রকাশ করা হয়। গেজেট প্রকৃত আহতদের নাম না থাকলেও কয়েকজন বিতর্কিত ব্যক্তির নাম এসেছে। এ বিষয়ে মানিকগঞ্জে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রথম ধাপে জুলাই আন্দোলনে আহতদের অনুদানের চেক জেলা প্রশাসক হস্তান্তর করেছে। বিপত্তি শুরু হয়েছে দ্বিতীয় গেজেট প্রকাশের পরে।
জুলাই আন্দোলনে গুরুত্ব আহত আরমান বলেন, জুলাই আন্দোলনে আমি মানিকগঞ্জের খালপাড় এলাকায় গুরুতর আহত হয়েছিলাম। দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন রয়েছ। আমার সকল ডকুমেন্টস জমা দেওয়ার হয়েছে, অথচ প্রথম এবং দ্বিতীয় গেজেটে আমার নাম আসে নাই। কিন্তু যারা কোন আহত হয় নাই। স্বাভাবিক জীবন যাপন করছে তাদের নাম এসেছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলার মুখপাত্র আসাদুল্লাহ বলেন, জুলাই আন্দোলন আমাদের ছাত্র- জনতার আবেগর বিষয়। অথচ একটি মহল এই বিষয় বিতর্কিত করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। তাঁর অন্যতম একটি প্রচেষ্টা এটি। প্রকৃত যারা আহত হয়েছে তাদের নাম বাদ দিয়ে যারা বিন্দুমাত্র আহত হয় নাই তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলার আহ্বায়ক ওমর ফারুকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে সমালোচনার জন্ম দিয়েছে।





