কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামে মাদক কারবারিদের হামলায় আহত বিএনপি নেতা রমিজ উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

\r\n

নিহত রমিজ উদ্দিন (৫০) রাজপুর ইউনিয়নের শংকুচাইল উত্তরপাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত মোহাব্বত আলীর ছেলে এবং রাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক ছিলেন।

\r\n

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে মরদেহ বর্তমানে ঢাকায় রয়েছে এবং শনিবার দুপুরে নিজ বাড়িতে নেওয়ার কথা রয়েছে।

\r\n

পরিবারের দাবি, গত সোমবার স্থানীয় বাজারের একটি চা দোকানে বসে থাকার সময় চিহ্নিত মাদক কারবারি মকবুল হোসেন, জামির হোসেন ও জামালসহ কয়েকজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে গেলে রমিজ উদ্দিনের ওপর তারা এলোপাতাড়ি হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

\r\n

স্থানীয়রা প্রথমে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

\r\n

রমিজ উদ্দিনের মৃত্যুর পর পুলিশ অভিযান চালিয়ে মকবুল হোসেনের স্ত্রী সোজেনা আক্তার এবং নিহতের ভাই মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

\r\n

এ বিষয়ে ওসি লুৎফুর রহমান বলেন, ঘটনার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে