বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া আসাদ হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীন সাথীকে। রবিবার (১৭ আগস্ট) রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


\r\n

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


\r\n

তিনি জানান, যাত্রাবাড়ী থানায় রুজু হওয়া হত্যার মামলার এ ঘটনায় মাই টিভি চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে গুলশান এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তার করেছে এবং তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।