রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশে যোগ দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি সমাবেশস্থলে পৌঁছান। এ সময় সড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা তাকে স্বাগত জানান স্লোগানে স্লোগানে। উপস্থিতদের ভালোবাসায় আপ্লুত আমির হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান এবং হাসিমুখে তাদের অভিবাদন গ্রহণ করেন।
ডা. শফিকুর রহমান ছাড়াও জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা সমাবেশে উপস্থিত রয়েছেন। দুপুর ২টায় আমিরে জামায়াতের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে শুরু হবে মহাসমাবেশের মূল পর্ব।
এর আগে সকাল ৯টা ২৫ মিনিটে সমাবেশস্থলে পৌঁছান দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।





