সুপ্রিম কোর্টের আইনজীবী ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শিশির মনির বলেছেন, দিরাই-শাল্লায় শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে।
হিন্দু-মুসলমানের এই মিলনবন্ধন অটুট রাখা সবার দায়িত্ব। আমরা একে অপরের সুখ-দুঃখ ভাগ করে নেব। এ দেশে সংখ্যালঘু শব্দের কোনো স্থান নেই।
তিনি বলেন, “আপনারা যেমন স্বাধীন, আমরাও তেমনি স্বাধীন। এ দেশে মুসলমানদের যেমন অধিকার, হিন্দুদেরও সমান অধিকার আছে। মসজিদে আজান হবে, মন্দিরে পূজা হবে—এটাই আমাদের সম্প্রীতির বাংলাদেশ।”
সোমবার দুপুরে শাল্লার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি শাল্লার প্রায় ১০টি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং দুর্গাপূজা উপলক্ষে গরিব ও বিধবা নারীদের মধ্যে প্রায় ৩০০টি শাড়ি বিতরণ করেন।





