চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে বিশাল জনসমুদ্রে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৩ টায় উপজেলার রামেশ্বর পাইলট ইনিসটিটিউট মাঠে এ জনসভায় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম। সভা স্থলজুড়ে “ভোলাহাটের মাটি বিএনপির ঘাঁটি” স্লোগানে নেতাকর্মীদের উদ্দীপ্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সালাম তুহিন, যুবদলের সাবেক সভাপতি আসাদুল্লাহ আহমেদ, গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম সেন্টু, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, আলহাজ্ব মোঃ বাবর আলী বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা।
জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন। আরও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ আল-হেলাল, সাংগঠনিক সম্পাদক কাওসারুল ইসলাম রঞ্জু, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, ৩নং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন ঠিকাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মিজু, যুবদলের সাবেক সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও এমপির ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদ এর সঞ্চালনায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ
বক্তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বিএনপির বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।





