ভোলা (বোরহানউদ্দিন) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার (আজ) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার ইদারা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন, যাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন পুরুষ যাত্রী নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে অমলিন নামের একজন নারী মারা যান।
তারা হলেন, মিজান (৩৬), লালমোহন উপজেলার মঙ্গল সিকদার এলাকার বাসিন্দা এবং
রিয়াজউদ্দিন, যিনি এশিয়া ইউনিভার্সিটির ভিসা সেন্টারের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। লালমোহন উপজেলার আমার দেশ পত্রিকার প্রতিনিধি খান আজিমের কন্যা
হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় তার স্বামী গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার পর ট্রাকটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখা গেলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। অজ্ঞাতনামা নারীর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।





