নিজেদের আকাশসীমায় প্রবেশ করা ৫৬টি ড্রোন ভূপাতিত বা আটক করার দাবি করেছে সৌদি আরব। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার (১৩ মার্চ) ভোর থেকে এসব ড্রোন আটক করা হয়েছে। খবর আল জাজিরার।
সৌদি কর্তৃপক্ষের দাবি, আটক করা ড্রোনগুলোর মধ্যে একটি রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকার দিকে অগ্রসর হচ্ছিল।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় তারা ৫৩টি ড্রোন আটক এবং পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
তবে এসব ড্রোন কে বা কারা উৎক্ষেপণ করেছে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।





