নির্বাচন কমিশন ভোটকেন্দ্রে ফোন নিয়ে প্রবেশ নিষেধাজ্ঞা থেকে সরে এসে নতুন প্রজ্ঞাপন জারি করেছে। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
\r\nএর আগে, গত রোববার রাতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধের ঘোষণা দেয় কমিশন। এ ঘোষণার পর সমালোচনা শুরু হয়।
\r\nনতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।
\r\nনিষেধাজ্ঞায় উল্লেখ ছিল, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে শুধুমাত্র প্রিসাইডিং অফিসার, দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য ছাড়া অন্য কেউ মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। নতুন প্রজ্ঞাপনে এই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে।





