রাজধানীর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজের একটি ভোটকেন্দ্রে প্রবেশে বাধার অভিযোগ করেছেন শাপলা কলি প্রতীকের এক পোলিং এজেন্ট। পরে সেনাসদস্যদের উপস্থিতিতে তিনি কেন্দ্রে ঢুকতে পেরেছেন বলে জানা গেছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে কলেজটির দুই নম্বর কেন্দ্রে এ ঘটনা ঘটে।
\r\nওই পোলিং এজেন্টের নাম গোলাম মোস্তফা। তিনি ঢাকা-৮ আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষে দায়িত্ব পালন করছেন।
\r\nঅভিযোগ রয়েছে, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও শুরুতে তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গোলাম মোস্তফা বলেন, ভোট শুরু হওয়ার সময় সকাল সাড়ে ৭টা হলেও তখনও তাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। তিনি দাবি করেন, পুলিশ থেকেও কোনো সহযোগিতা পাননি এবং কেন তাকে বাধা দেওয়া হচ্ছে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী নীরব ছিল।
\r\nএ বিষয়ে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) মোমিন জানান, বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
\r\nঘটনার পর প্রিসাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, তিনি বিষয়টি খতিয়ে দেখছেন। কারণ জানা গেলে পরে জানানো হবে।
\r\nপরে ভোটগ্রহণ শুরুর প্রায় ১০ মিনিট পর, সকাল ৭টা ৪০ মিনিটের দিকে সেনাসদস্যদের উপস্থিতিতে গোলাম মোস্তফাকে কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়।





