গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী ৩ (গলাচিপা - দশমিনা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক শাহ আলম আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) পটুয়াখালী ৩ আসনের সহকারী রিটেনিং অফিসার ও গলাচিপা উপজেলা প্রশাসক জনাব মাহমুদুল হাসানের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন অধ্যাপক শাহ আলম। এর আগে ২৪ ডিসেম্বর তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়নপত্র দাখিল করার সময় তার সাথে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা জামাতের আমির মাওলানা জাকির হোসেন, দশমিনা উপজেলা জান্নাতের আমির লুৎফর রহমান, পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম আল কায়সারী, গলাচিপা সরকারি মাধ্যমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক শাহ আলম, উপজেলা শিবিরের বাইতুল মাল সম্পাদক সিফাতুল্লাহ নাইম প্রমুখ
মনোনয়নপত্র দাখিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক শাহ আলম বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদি শাসন আমলে আমি বারবার কারাবরণ করেছি, নিজের চাকরিটুকু হারিয়েছি, ব্যবসা-বাণিজ্যের ক্ষতিসাধন হয়েছে তা মেনে নিয়েছি, আমি চাই এই আসনের জনগণের সাম্য মানবিক মর্যাদার আলোকে একটি নাইন সাব ভিত্তিক জনপদ হিসেবে এ জনপদকে গড়ে তুলতে। আসনের সাড়ে তিন লাখ ভোটারের দোয়া কামনা করছি এবং তাদের সহযোগিতা আমি চাই।





