ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের পান্না জেলায় একটি মাদরাসা ভেঙে ফেলা হয়েছে। প্রশাসনের দাবি, মাদরাসাটি ‘অবৈধ’ভাবে পরিচালিত হচ্ছিল এবং এটি স্বেচ্ছায় ভাঙা হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার বরাতে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল

\r\n

প্রতিবেদনে বলা হয়, ওয়াকফ আইনে সাম্প্রতিক সংশোধনের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, গত ৩০ বছর ধরে সরকারি জমিতে এই মাদরাসাটি অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল।

\r\n

বিজেপির মধ্যপ্রদেশ ইউনিটের সভাপতি ভিডি শর্মা এই মাদরাসার বিষয়ে অভিযোগ তোলেন। এর পরেই মাদরাসা পরিচালকদের কাছে নোটিশ পাঠানো হয়।

\r\n

তবে মাদরাসা কর্তৃপক্ষের দাবি, তারা শুরুতে গ্রাম পঞ্চায়েতের অনুমতি পেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে এলাকাটি পৌর কর্পোরেশনের অধীনে চলে গেলে নির্মাণটি ‘অবৈধ’ হিসেবে গণ্য করা হয়।

\r\n

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মাদরাসাটি সরকারি জমিতে নির্মিত হয়েছিল—যা আইনত অনুমোদিত নয়।