Mirror News 24
dfsd
AD
সর্বশেষ
World News
অর্থনীতি
ক্যাম্পাস
খেলাধুলা
জাতীয়
তথ্য প্রযুক্তি
ধর্ম
বিনোদন
বিশ্ব
মতামত
রাজনীতি
সারা দেশ
স্বাস্থ্য
অনান্যইসলাম
অনন্যআওয়ামীলীগএনসিপিজামায়াতবিএনপি
সংবাদ শিরোনাম :
আহ্বায়ক-কমিটি-গঠনআহ্বায়ক-কমিটি-গঠন
আহ্বায়ক-কমিটি-গঠনআহ্বায়ক-কমিটি-গঠন
আহ্বায়ক-কমিটি-গঠনআহ্বায়ক-কমিটি-গঠন
আহ্বায়ক-কমিটি-গঠনআহ্বায়ক-কমিটি-গঠন
Mirror News 24
সর্বশেষ
World News
অর্থনীতি
ক্যাম্পাস
খেলাধুলা
জাতীয়
তথ্য প্রযুক্তি
ধর্ম
বিনোদন
বিশ্ব
মতামত
রাজনীতি
সারা দেশ
স্বাস্থ্য
01875-596961
info@mirrornews24.net

সংবাদ লোড হচ্ছে...

Mirror News 24
dfsd
AD

অনুসরণ করুন:

World Newsঅনন্যঅনান্যঅর্থনীতিআওয়ামীলীগইসলামএনসিপিক্যাম্পাসখেলাধুলাজাতীয়জামায়াততথ্য প্রযুক্তি

সম্পাদকমণ্ডলী

সম্পাদক ও প্রকাশকসম্পাদক ও প্রকাশক
নির্বাহী সম্পাদকনির্বাহী সম্পাদক
বার্তা সম্পাদকবার্তা সম্পাদক

অফিস

অফিস : মিরপুর , ঢাকা , বাংলাদেশের

ইমেইল : info@mirrornews24.net

মোবাইল : 01875-596961

আমাদের সম্পর্কে•ফটো গ্যালারি•ভিডিও গ্যালারি•নীতি ও শর্ত•বিজ্ঞাপন•যোগাযোগ
© 2026 সকল কিছুর স্বত্বাধিকার: Mirror News 24
সকল কারিগরি সহযোগিতায়Mirror News Network
ভারত-বাংলাদেশ উত্তেজনায় ক্রিকেটও কূটনৈতিক অস্ত্র, আইপিএল ছাড়িয়ে এবার পিএসএলে মুস্তাফিজ | Mirror News 24 | Mirror News 24
প্রচ্ছদ/খেলাধুলা/ভারত-বাংলাদেশ উত্তেজনায় ক্রিকেটও কূটনৈতিক অস্ত্র, আইপিএল ছাড়িয়ে এবার পিএসএলে মুস্তাফিজ
মিরর নিউজ ২৪ অনলাইন থেকে মুদ্রিত | mirrornews24.com
বিভাগ: খেলাধুলা
তারিখ: ১১ জানুয়ারি, ২০২৬
লেখক: নিউজ ডেস্ক
Mirror News 24বাংলাদেশের প্রতিচ্ছবি

ভারত-বাংলাদেশ উত্তেজনায় ক্রিকেটও কূটনৈতিক অস্ত্র, আইপিএল ছাড়িয়ে এবার পিএসএলে মুস্তাফিজ

নিউজ ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২৬
পড়ার সময়: 2 মিনিট
ভারত-বাংলাদেশ উত্তেজনায় ক্রিকেটও কূটনৈতিক অস্ত্র, আইপিএল ছাড়িয়ে এবার পিএসএলে মুস্তাফিজ
mirrornews24.com
info@mirrornews24.com
প্রকাশক: মিরর নিউজ নেটওয়ার্ক

ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়েছে ক্রিকেটে। দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের জেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ায় ক্রিকেট এখন আর কেবল খেলা নয়—এটি ক্রমেই রাজনৈতিক চাপ ও কূটনৈতিক বার্তার হাতিয়ারে পরিণত হচ্ছে।


গত ৩ জানুয়ারি ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর এক নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হয়। চোট, ফর্ম বা চুক্তিগত কোনো কারণ দেখানো হয়নি। বরং ‘চারপাশের পরিস্থিতি’ উল্লেখ করে সিদ্ধান্তটি নেয়া হয়, যা স্পষ্টতই ভারত–বাংলাদেশ সম্পর্কের অবনতির দিকে ইঙ্গিত করে। সংবাদমাধ্যম আল জাজিরার বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে। 


গণঅভ্যুত্থানের ফলে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। এর মধ্যেই আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনাটি নতুন মাত্রা যোগ করেছে।

আইপিএল ছাড়ার পর দ্রুতই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাম লেখান মুস্তাফিজ। আট বছর পর পিএসএলে তার প্রত্যাবর্তন নিশ্চিত হয়। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিসিসিআইয়ের এই হস্তক্ষেপকে ‘বৈষম্যমূলক ও অপমানজনক’ বলে আখ্যা দেয়। পরিস্থিতির জেরে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করা হয় এবং বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছেও তোলা হয়।

বিসিবি নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে আসন্ন আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের অনুরোধ জানালেও আইসিসি জানিয়েছে, বাংলাদেশ দলের অংশগ্রহণে কোনো বাধা নেই। আপাতত কলকাতা ও মুম্বাইতেই বাংলাদেশের ম্যাচসূচি বহাল রয়েছে।

ভারতের ক্ষমতাসীন বিজেপির নেতা নবনীত রানা মন্তব্য করেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রেক্ষাপটে কোনো বাংলাদেশি খেলোয়াড় বা শিল্পীকে ভারতে ‘আপ্যায়ন’ করা উচিত নয়। তবে কংগ্রেস নেতা শশী থারুর এ সিদ্ধান্তের সমালোচনা করে খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানান।

বিশ্লেষকদের মতে, ক্রিকেট একসময় দক্ষিণ এশিয়ায় সম্পর্ক উন্নয়নের সেতু ছিল। কিন্তু মুস্তাফিজ ইস্যুতে ভারতীয়দের ন্যক্কারজনক হস্তক্ষেপ দেখিয়ে দিয়েছে—আজ সেই ক্রিকেটই বিভাজন ও চাপ প্রয়োগের মাধ্যম হয়ে উঠেছে।

এই খবরটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ

আরও দেখুন →
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়

খেলাধুলা / নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়

বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

খেলাধুলা / বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন

খেলাধুলা / রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন

জনপ্রিয় সংবাদ

1

আহ্বায়ক-কমিটি-গঠনআহ্বায়ক-কমিটি-গঠন

2

Hello From Test Posts

3

জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

4

বাগমারায় জাতীয় ছাত্র শক্তির ৪৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

5

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

6

গাইবান্ধার সাদুল্লাপুরে একসাথে বিষপান প্রেমিকার মৃত্যুর ৫ দিন পর না ফেরার দেশে প্রেমিকও

Mirror News 24

খবর পান সবার আগে

আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

* আমরা আপনার ইমেইল গোপনীয়তা রক্ষা করি।

xdvcxc
AD
asd
AD
asd
AD
asd
AD
xdvcxc
AD