নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কার্য্যক্রমের উদ্বোধন করেন।
বনপাড়া সরকারী মহিলা কলেজে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, জেলা নির্বাচন কর্মকর্তা মো: নজরুল ইসলাম, সেনাবাহিনীর ক্যাম্প কর্মকর্তা এসএম আরাফাত রহমান, ও সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর।
তিনদিনব্যাপী চলা এ প্রশিক্ষণে পর্যায়ক্রমে মোট ১০৯ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৫শ’ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৯৯০ জন পোলিং কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হবে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে বড়াইগ্রামের ৯৯টি কেন্দ্রে ২ লাখ ৫৩ হাজার ৩৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।





