খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বঙ্গভবনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।


বঙ্গভবন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি দেশের খ্রিস্টান সম্প্রদায়সহ সারা বিশ্বের মানুষকে বড়দিনের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। তিনি সকলকে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানান।