ব্রাহ্মণবাড়িয়ায় পাইকারী ও খুচরা দোকানে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান সোমবার (৯ মার্চ) দুপুরে সড়ক বাজার ও নিউমার্কেট এলাকায় পরিচালনা করা হয়।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, অভিযানে কয়েকটি কাপড়ের দোকান বিদেশি কাপড় বিক্রি করলেও ক্রয়ের বৈধ প্রমাণপত্র, আমদানির কাগজপত্র ও ভ্যাট-ট্যাক্স পরিশোধের বিষয় যাচাই করা হয়।
\r\n\r\n
অনিয়মের কারণে ‘শাড়ি বিচিত্রা’ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা এবং বি-বাড়িয়া ক্লথ স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রিজভী জানিয়েছেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





