ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার ল’ শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া ল' একাডেমি। শুক্রবার রাত সাড়ে ৮টায় শহরের মৌড়াইল ইউনাইটেড কলেজ সংলগ্ন ভবনের একাডেমি হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র এডভোকেট সৈয়দ আব্দুল করীম তপন। আরও উপস্থিত ছিলেন এডভোকেট শফিক, ইকরামুল হোসেন রকি, আমির খরুস খাদেম প্রতীক, ইঞ্জিনিয়ার শাহীন, এনামুল হক, সাদ্দাম হোসেন, শাহ জামান তালুকদার, মিনহাজ শাকিল, মজিবুর রহমান, মোখলেছুর রহমান, মোঃ নুর, মোঃ আজিজুল রহমান, হেলেনা আক্তার, রবি আক্তারসহ আরও বহু শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তি।


বক্তারা বলেন, এই কোচিং সেন্টার শুধু ল’ শিক্ষার কেন্দ্র নয়, বরং শালীনতা, শিষ্টাচার, জ্ঞান–প্রজ্ঞার আলো ছড়ানোর একটি মানুষ গড়ার প্রতিষ্ঠান। আইনের ছাত্রছাত্রীদের কাঙ্ক্ষিত সহায়তা ও দিকনির্দেশনা দেওয়ার জন্য মৌসুমি আপার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।


একাডেমির প্রতিষ্ঠাতা এডভোকেট সাদিয়া হক মৌসুমি বলেন— আইনের পেশা দীর্ঘ ও কষ্টসাধ্য এক পথ। ২০২২ সাল থেকে নিয়মিতভাবে এই পথচলায় ঢাকায় বিভিন্ন কোচিং সেন্টারে যেতে হয়েছে, যা ছিল ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ। তাই ব্রাহ্মণবাড়িয়ার ভাই–বোনদের যেন সেই কষ্ট পোহাতে না হয়, সে উদ্দেশ্যেই আমি ব্রাহ্মণবাড়িয়া ল' একাডেমির উদ্যোগ নিয়েছি। এখানকার শিক্ষার্থীদের আমি আমার অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান সহজভাবে শেয়ার করতে চাই।


তিনি আরও জানান, সিনিয়র এডভোকেট আব্দুল কবীর তপন, এডভোকেট শফিক, এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজসহ অভিজ্ঞ আইনজীবীরা নিয়মিতভাবে ক্লাস ও প্রশিক্ষণ পরিচালনা করবেন।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা বলেন—ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজ ছাড়া এখানে ল’ শিক্ষার জন্য কোনো কোচিং সেন্টার ছিল না। ফলে আমাদের ঢাকায় গিয়ে প্রস্তুতি নিতে হতো—যা ছিল ব্যয়বহুল, সময়সাপেক্ষ ও কষ্টকর। এখন ব্রাহ্মণবাড়িয়াতেই সমমানের কোচিং সুবিধা পাওয়ায় আমরা খুবই আনন্দিত। এতে আমাদের সময়, অর্থ ও যাতায়াতের কষ্ট সবই কমে যাবে।


শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন যে নতুন এই একাডেমি থেকে ল’ বিষয়ে সার্বিক প্রস্তুতি নিয়ে তারা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন।