ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ১ কোটি ৫০ লক্ষ টাকার অবৈধ শাড়ী জব্দসহ ২ জনকে আটক করেছে ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়ান সদস্যরা। আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়ান ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়ান সদস্যরা কসবা সীমান্ত এলাকায় একটি চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার দক্ষিণ চকবস্তা গ্রামের মৃত ধন মিয়া এর পুত্র আনোয়ার হোসেন এবং মোহাম্মদ মনির হোসেন কে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ীসহ আটক করা হয়। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা।

এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, সীমান্ত দিয়ে যাতে দেশে অবৈধ মালামাল প্রবেশ না করতে পারে এ বিষয়ে ৬০ বিজিবি সদস্যরা জাগ্রত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে আসামীসহ এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।