আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে অংশ নেবে গণতান্ত্রিক ছাত্রসংসদ। তবে প্যানেল থেকে কারা কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।


আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের এ তথ্য জানান গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান।


এ সময় সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদেরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।