অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ড. ইউনূসের সভাপতিত্বে বৈঠকে বসেছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার শুরু হওয়া এই বৈঠকের পর দুপুরে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
প্রধান উপদেষ্টার ভাষণে আলোচিত হওয়ার কথা রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার তারিখ, দেশজুড়ে আওয়ামী লীগের ডাকা কর্মসূচি লকডাউন এবং জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত রাজনৈতিক দলের মধ্যে উদ্ভূত মতানৈক্য। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বৈঠক ও পরে প্রদত্ত ভাষণ রাজনৈতিক পরিস্থিতিতে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হতে পারে।





