কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার এর দাঁড়িপাল্লার সমর্থনে ইউনিয়ন আমীর ডা.গোলাম মতুর্জার সভাপতিত্বে গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের ১১ দলীয় ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার।
তিনি বলেন, “বেকারভাতার নামে আজ দেশের তরুণ সমাজকে অপমান করা হচ্ছে। অথচ এই তরুণরাই আগামীর বাংলাদেশ।”
তিনি বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে মেধাবী তরুণদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া হবে এবং কর্মসংস্থানের বাস্তবভিত্তিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আতাউর রহমান সরকার আরও বলেন, “আমি যদি আপনাদের ভোটে বিজয়ী হতে পারি, তাহলে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে লড়াই করে যাবো, ইনশাআল্লাহ।”
তিনি আখাউড়া ও কসবাকে একটি উন্নত,নিরাপদ ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “একবারের জন্য হলেও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দেখুন। প্রয়োজনে জীবন দিয়ে হলেও আমি আপনাদের পাশে থাকবো।”
এসময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা মুন্সীজাদা বরকতুল্লাহ, এনসিপি নেতা বাতেন শরীফ,শিবির নেতা সাইফুল্লাহ আল আরিফসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।





