ঢাকা, নরসিংদী, গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬ এবং উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল।
\r\nআবহাওয়াবিদ রুবায়েত কবির জানান, এটি স্বল্পমাত্রার কম্পন হলেও রাজধানীতেও অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎস ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভারতের জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) একই মাত্রার তথ্য নিশ্চিত করেছে।
\r\nএর আগের দিন বুধবার রাত সাড়ে ৩টার দিকে সিলেটেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
\r\nসম্প্রতি কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক কম্পন অনুভূত হচ্ছে। গত ২১ নভেম্বর নরসিংদী থেকে উৎপত্তি হওয়া ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঢাকা ও আশপাশের এলাকা কেঁপে ওঠে। ওই ঘটনায় ঢাকাসহ তিন জেলায় অন্তত ১০ জনের মৃত্যু এবং চার শতাধিক মানুষ আহত হন।
\r\nপরদিন শনিবার সকালে একবার এবং সন্ধ্যায় অল্প ব্যবধানে আরও দুইবার ভূমিকম্প অনুভূত হয়। বিশেষজ্ঞরা বৃহস্পতিবারের কম্পনটিকে ওই বড় ভূমিকম্পের আফটারশক হিসেবে বিবেচনা করছে





