বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দিন, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল ফ্রি চলাচল নিশ্চিত করা হয়েছে।


বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।


জানানো হয়েছে, উল্লিখিত সময়ে ঢাকা শহরে প্রবেশের জন্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা সাধারণ যাত্রীদের জন্য টোলমুক্ত থাকবে।


প্রায় ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপি রাজধানীতে ব্যাপক সংবর্ধনার প্রস্তুতি নিয়েছে। এতে শহরে যাতায়াতের চাপ বৃদ্ধি পেতে পারে। এই পরিস্থিতি বিবেচনায় রেখে সরকার দুই ঘণ্টার জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে।