তরুণদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। মঙ্গলবার নেপালের সচিবালয় থেকে এক বিবৃতিতে তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সোমবার থেকে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। কারফিউ উপেক্ষা করে মঙ্গলবার সকালেও বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে। এ সময় নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের বাসভবনে হামলা ও ভাঙচুর চালানো হয়।
বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী মাঠে নামে।





