ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সাংবাদিকদের বলেছেন, ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠু হয়েছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে সিনেট ভবনের কেন্দ্রগুলো পরিদর্শনের পর তিনি বলেন, “এবারের নির্বাচনে কোনো ধরনের স্বচ্ছতার ঘাটতি ছিল না।”


\r\n

উপাচার্য জানান, বিকেল ৩টার দিকে বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। তিনি আরও নিশ্চিত করেন, বিকেল ৪টার পরেও যারা লাইনে থাকবেন, তাদের ভোট গ্রহণ করা হবে।


\r\n

একই সঙ্গে তিনি জানান, কার্জন হলে একজন ভোটারকে দুটি ব্যালট দেওয়ার একটি ছোট সমস্যা ঘটেছিল, যার জন্য পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া টিএসসির কেন্দ্রে একজন ভোটারকে আগে থেকেই ‘ক্রস চিহ্ন’ দেওয়া ব্যালট দেওয়া হয়েছিল, সেই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।


\r\n

উপাচার্য বলেন, “আমরা আশা করছি, বিজেতা প্রার্থীরা ফলাফল গ্রহণ করবেন এবং স্বীকার করবেন যে কোথাও কোনো স্বচ্ছতার ঘাটতি হয়নি।”


\r\n

এর আগে বেলা আড়াইটার দিকে সিনেট ভবনের কেন্দ্র পরিদর্শন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা শিক্ষার্থীদের ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে ভোট দিতে পারছে। এখনো সময় আছে, ভোটাররা আসছে, আশা করছি উল্লেখযোগ্য ভোট পড়বে।”