ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ আসনে পরাজিত জামায়াত প্রার্থী অধ্যাপক আবুল কালামের বাড়িতে শুভেচ্ছা জানান বিজয়ী বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
\r\nশনিবার (১৪ ফেব্রুয়ারি) পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নে অনুষ্ঠিত সাক্ষাতে তারা একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন, ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান।
\r\nএ সময় রাজশাহী-৩ আসনে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার ওপর আলোচনা হয়। এছাড়া জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার উন্নয়নে একে অপরকে সহযোগিতার আশ্বাস দেন।





