বিএনপি নেত্রী আফরোজা খান রিতাসহ ৭ জনের বিরুদ্ধে চারটি পৃথক মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং মুন্নু সিরামিকসের চেয়ারম্যান।

সোমবার (১১ আগস্ট) দুদকের কমিশন সভায় এসব মামলার অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন সংস্থার উপপরিচালক মো. আকতারুল ইসলাম।

মামলাগুলোর অভিযোগে বলা হয়েছে, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে কোনো ধরনের নথিপত্র দাখিল ছাড়াই এবং বোর্ড সভায় বিষয়টি উপস্থাপন না করে পরস্পর যোগসাজশে প্রায় ৮৬ কোটি ৫০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।

আফরোজা খান রিতা ছাড়াও অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাইন উদ্দিন, কাজী আরিফুজ্জামানসহ মোট সাতজন।