ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য নিশ্চিত করেছেন।
\r\nরিজভী বলেন, “আগামীকাল বিকেল ৩টার দিকে হোটেল সোনারগাঁওয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।”
\r\nতিনি আরও জানান, আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ২টায় দলের শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
\r\nরিজভী আশাবাদ ব্যক্ত করে বলেন, “দেশের মানুষ ধানের শীষকে শুধুই প্রতীক নয়, আবেগ মনে করে। তা ধারণ করেই ১২ ফেব্রুয়ারি ভোট দেবে।” তিনি শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা প্রকাশ করে বলেন, ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
\r\nউল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি। নির্বাচনী প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।





