বিএনপি সব সময় জনগণের শক্তিকে বিশ্বাস করে এবং দেশের শান্তি, গণতন্ত্র ও ন্যায়বিচারের আন্দোলনে জনগণের পাশে ছিল ও থাকবে বলে জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

\r\n

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারায় এক কর্মিসভায় তিনি এ কথা বলেন।

\r\n

জাহিদ হোসেন বলেন, “দেশের সংকটময় মুহূর্তে জনগণই পারে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে সফল করতে। বিএনপি কোনো ক্ষমতার রাজনীতি করে না, বরং জনগণের অধিকার পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছে। বিএনপি সব সময় জনগণের শক্তির ওপর আস্থা রাখে এবং তাদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে।”

\r\n

তিনি আরও বলেন, “গণতন্ত্র ফিরিয়ে আনতে ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিগত সরকারের দুঃশাসন, দুর্নীতি ও লুটপাটে দেশে এখন আর স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ নেই। জনগণের অধিকার পুনরুদ্ধারে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।”

\r\n

সভায় দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান রাজা, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।