ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার সকাল ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল অংশ নেয়। উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
দলীয় সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।





