রাজধানীর মিরপুর-১০ এলাকায় অফিস এবং মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। উদ্বোধন শেষে তিনি বলেন, “দেশের সম্পদ ও সম্মান যাদের হাতে নিরাপদ, ১২ তারিখ তাদের হাতে দেশের চাবি উঠবে।”

শফিকুর রহমান আরও জানান, এবার দেশের মানুষ পরিবর্তন চায় এবং জামায়াত দেশের মানুষের বিজয় চায়। তিনি দাবি করেন, নির্বাচনে ১৮ কোটি মানুষ বিজয়ী হবে, যদি জামায়াত বিজয়ী হয়।

আগামী ১৩ তারিখ থেকে নতুন অভিযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশ্বাস দিয়ে তিনি বলেন, শেরপুরে হামলা চালানো হয়েছে জনগণের প্রতি আস্থার কারণে। পরে তিনি ঢাকা-১৫ আসনের স্থানীয়দের সঙ্গে গিয়ে ভোট প্রার্থনা করেন।