কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।


বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী ঢালায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চার নারী ও একজন শিশু রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।


মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, নিহতদের বাড়ি কুমিল্লা জেলায়। সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।