বাবরি মসজিদের জন্য অনলাইনে ৯৩ লাখ টাকা ও ১১টি ট্রাঙ্ক ভর্তি টাকা হুমায়ুন কবীরের বাড়িতে | Mirror News 24 | Mirror News 24
মিরর নিউজ ২৪ অনলাইন থেকে মুদ্রিত | mirrornews24.com
বিভাগ: বিশ্ব
তারিখ: ৮ ডিসেম্বর, ২০২৫
লেখক: নিউজ ডেস্ক
বাংলাদেশের প্রতিচ্ছবি
বাবরি মসজিদের জন্য অনলাইনে ৯৩ লাখ টাকা ও ১১টি ট্রাঙ্ক ভর্তি টাকা হুমায়ুন কবীরের বাড়িতে
নিউজ ডেস্ক
প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৫
পড়ার সময়: 1 মিনিট
বাবরি মসজিদ নির্মাণের উদ্দেশ্যে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে মাত্র একদিনের মধ্যে বিপুল পরিমাণ দান জমা পড়েছে। নগদ অর্থে ভরা ১১টি ট্রাঙ্ক এবং কিউআর কোডের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৯৩ লাখ টাকা এসেছে, যা রাজনৈতিক মহলে জোর চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিধায়ক নিজেই এই টাকা গোনার দৃশ্য লাইভ সম্প্রচার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। হুমায়ুন কবীর জানান, ৬ ডিসেম্বর ২০২৫ তারিখে বাবরি মসজিদের শিলান্যাসের দিন থেকে দান সংগ্রহ শুরু করা হয়। তিনি বলেন, “এই অর্থ সাধারণ মানুষের দান হিসেবে এসেছে। কারও রাজনৈতিক দলের ফান্ডিং নয়। তাই স্বচ্ছতা বজায় রাখতে পুরো প্রক্রিয়াটি লাইভ দেখিয়েছি।”
বিপুল অর্থ সঠিকভাবে গোনার জন্য ৩০ জন কর্মী নিয়োগ করা হয়েছে এবং আধুনিক টাকা গোনার মেশিন ব্যবহার করা হচ্ছে। পুরো প্রক্রিয়া সিসিটিভির মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে।
ঘটনা প্রকাশিত হওয়ার পর রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন শুরু হয়েছে। একদিকে সাধারণ মানুষ হুমায়ুন কবীরের স্বচ্ছতার প্রচেষ্টাকে স্বাগত জানালেও, বিরোধীরা দানের উৎস, হিসাব ও আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।