ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : বাউল সরকারের ফাঁসির দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে আঞ্জুমানে ইত্তেহাদুল উলামা ও তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৩০ নভেম্বর আসরের নামাজের পর স্থানীয় নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয় ‌। মিছিলটি শহর প্রদক্ষিণশেষে শেষে পুনরায় নিমতলা মোড়ে এসে জমায়েত হয়, পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে আঞ্জুমানে  ইত্তেহাদুল ওলামার সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মুফতী নজিবুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা নুরুজ্জামান, সংগঠনের নেতা মুফতী আবরারুল হক আল মাদানী, মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা হাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম। 

সমাবেশ শেষে দোয়া পরিচালনা করেন আঞ্জুমানের উপদেষ্টা কানাহার মাদ্রাসার মহাপরিচালক হযরত মাওলানা আবু মুসা মোহাম্মদ।

সমাবেশে বক্তারা বলেন বাউল আবুল সরকার কোরআন ও মহান রাব্বুল আলামিন কে নিয়ে যে কটুক্তি করেছে তার একমাত্র শাস্তি ফাঁসি । অনতিবিলম্বে তাকে ফাঁসি দিয়ে বাংলাদেশের ঈমানদার মুসলমানদের ঈমানী দাবিকে পূরণ করতে হবে। 

ভবিষ্যতে যদি কেউ এই ধরনের দুঃসাহস দেখায় তাহলে তার পরিণতি হবে ভয়াবহ।