ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যার পর বাংলাদেশে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গতকাল বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সংবাদমাধ্যমের ভবনে অগ্নিসংযোগ করা হয়। আন্দোলনকারীরা ভারতীয় আধিপত্যবাদের বিরোধী স্লোগানও দেন।


\r\n

এই পরিস্থিতিতে ভারতের কংগ্রেস এমপি ও পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটির প্রধান শশী থারুর মন্তব্য করেছেন। তিনি বলেন, ঢাকায় নিযুক্ত ভারতীয় কর্মকর্তারা সরাসরি বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। তিনি বলেন, “সংঘর্ষের কারণে দুটি ভিসা সেন্টার বন্ধ হয়ে গেছে। এতে হতাশা দেখা দিয়েছে, কারণ যারা বাংলাদেশি ভারতে যেতে চাচ্ছেন, তারা আগের মতো সহজে ভিসা পাচ্ছেন না। এটি আমাদের সরকারের জন্য সহায়তা করা কঠিন করছে।”


\r\n

তিনি আশা প্রকাশ করেন, “এ পরিস্থিতি এখন বা শিগগিরই স্বাভাবিক হবে। আমি বাংলাদেশের জনগণ ও সরকারকে বলব, প্রতিবেশীর সঙ্গে গভীর সম্পর্ককে গুরুত্ব দিন।”


\r\n

শশী থারুর আরও বলেন, “ভারত সরকারকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রাখতে হবে। ঢাকায় থাকা ভারতীয় কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন, বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করবেন।”