‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ বা ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ নামকরণের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মতে, রাষ্ট্রের নামে যেন জনগণের কল্যাণের দর্শন প্রতিফলিত হয়, সে জন্যই এই নামকরণের প্রস্তাব দেওয়া হয়েছে।
\r\nবৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল লিখিত প্রস্তাবনা জমা দেয়। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের হাতে এসব প্রস্তাব তুলে দেওয়া হয়।
\r\n১৮২ দফা প্রস্তাবনা, ৪টি মৌলিক দাবি
\r\nইসলামী আন্দোলন বাংলাদেশ কমিশনের কাছে মোট ১৮২ দফা সংস্কার প্রস্তাব জমা দেয়। এর মধ্যে দলটি ১৪৫টিতে একমত, ২৬টিতে দ্বিমত এবং ৪১টি নতুন প্রস্তাব উত্থাপন করেছে। পাশাপাশি ৪টি মৌলিক প্রস্তাবও দেওয়া হয়েছে।
\r\nমৌলিক প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—জাতীয় পর্যায়ে আত্মশুদ্ধি, সর্বস্তরে জবাবদিহিতা, শরীয়াহ আইন বাস্তবায়নের মাধ্যমে অপরাধ দমন এবং প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ভিত্তিক নির্বাচন পদ্ধতি চালু।
\r\nশরীয়াহ আইনের দাবি ও অপরাধ দমনে অবস্থান
\r\nদলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, “দেশে ধর্ষণ, চাঁদাবাজি, দুর্নীতি ও সহিংসতা বেড়ে যাওয়ার মূল কারণ বিদ্যমান আইন ব্যবস্থার ব্যর্থতা। এ জন্য শরীয়াহ আইন চালুর দাবি জানানো হয়েছে, যা দুষ্টের দমন ও সৃষ্টের পালন নিশ্চিত করতে সক্ষম।”
\r\nতিনি আরও বলেন, “শুধু আইন পরিবর্তন নয়, প্রয়োজন আত্মশুদ্ধি ও আল্লাহর প্রতি জবাবদিহির মনোভাব। তা ছাড়া জবাবদিহি নিশ্চিত করতে হবে বিবেক, জনগণ এবং কর্তৃপক্ষের কাছেও।”
\r\nনির্বাচন ব্যবস্থায় পিআর পদ্ধতির প্রস্তাব
\r\nসংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালুর জোর দাবি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, এ পদ্ধতি চালু হলে জনমতের প্রতিফলন, রাজনৈতিক স্থিতিশীলতা ও স্বৈরতন্ত্র রোধে ভূমিকা রাখবে। দলটির ভাষ্য, বিশ্বের ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু আছে এবং এটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার সংস্কারে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে।
\r\nবিভিন্ন সংস্কার প্রস্তাবে অবস্থান
\r\n- \r\n
- \r\n
সংবিধান সংস্কার: ৭০টি প্রস্তাবের মধ্যে ৬১টিতে একমত, ৬টিতে আংশিক একমত, ৩টিতে দ্বিমত ও ১১টি নতুন প্রস্তাব।
\r\n \r\n - \r\n
বিচার বিভাগ: ২৩টি প্রস্তাবের মধ্যে ২১টিতে একমত, শরীয়াহ কোর্ট স্থাপন এবং রাষ্ট্রপতির ক্ষমার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পরিবারের মতামত নেওয়ার প্রস্তাব সংযুক্ত।
\r\n \r\n - \r\n
জনপ্রশাসন: ২৬টি প্রস্তাবের মধ্যে ১২টিতে একমত, ৯টিতে দ্বিমত, ৫টিতে আংশিক একমত এবং নতুন ১৩টি প্রস্তাব উত্থাপন।
\r\n \r\n - \r\n
নির্বাচন: ২৭টি প্রস্তাবের মধ্যে ১৮টিতে একমত, ৯টিতে দ্বিমত, নতুন প্রস্তাব ১টি।
\r\n \r\n - \r\n
দুদক: ২১টি প্রস্তাবে ১৮টিতে একমত, ৩টিতে দ্বিমত, নতুন ৫টি প্রস্তাব ও ৩টি সুপারিশ।
\r\n \r\n - \r\n
পুলিশ সংস্কার: ১৫টি প্রস্তাবেই একমত।
\r\n \r\n
রাষ্ট্রের নাম বদলের দাবি নতুন আলোচনা তৈরি করেছে
\r\nরাষ্ট্রের নাম পরিবর্তনের প্রস্তাবটি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ইসলামী আন্দোলন বলেছে, “বাংলাদেশকে একটি জনকল্যাণভিত্তিক, কল্যাণকামী রাষ্ট্র হিসেবে গড়তে হলে নামেও সেই দর্শনের প্রতিফলন থাকা প্রয়োজন।”
\r\nপ্রতিনিধি দলে আরও ছিলেন—দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।





